দুগার্পুরে ধানের শীষের প্রচারণায়, আদিবাসীদের উঠান বৈঠক

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন সংসদ নিবার্চনকে কেন্দ্র করে, এলাকার উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুগার্পুরে, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু করেছে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিক্ষার্থী অভিভাবকগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে দুগার্পুর ইউনিয়নের উত্তরগোপালপুর এলাকায় মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইসচেয়ারম্যান বিশাকা রাংসা এর
সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সম্মানীত সদস্য
সেবিনা মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা, জিতু মারাক সহ আরো অনেকেই। আদিবাসী এক অভিভাবক বলেন, পরিবর্তনের লক্ষে আগামীর বাংলাদেশ গড়া প্রত্যয়ে, আমরা এবার ধানের শীষে ভোট দেবো। আদিবাসীদের বিভিন্ন বাড়িতে ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। আমাদের সুখ—দুঃখের কথা শুনেছেন।

বিগত ২০ বছরেও এভাবে কেউ আমাদের খোঁজ করেনি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় করতেই সকলে মিলে এবার ধানেষ শীষে ভোট দিবো। আদিবাসী নেতারা বলেন, ছড়ার পানি বোরে ধান ক্ষেতে দিতে কাঠা প্রতি ৮শত টাকা লাগতো, এবার কায়সার কামাল আমাদের বিনামুল্যে ধান ক্ষেতে পানি দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আদিবাসীদের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে বিএনপি মনোনীত প্রার্থী, ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তিনি এমপি নিবার্চিত না হয়েও উপজেলার সাধারণ মানুষের জন্য যে কাজ গুলো করে গেছেন তা সত্যিই অতুলনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]