সদরপুরে “কালেরকন্ঠের” প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট 

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও নির্বাহী কর্মকর্তা সাথে অশ্লীল আচরন করার দায়ে দৈনিক কালেরকন্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক মহল। সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলায় শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভায় এ ঘোষণা দেয়া হয়। এ ছাড়াও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাব থেকে তাঁর সদস্য পদ বাতিল করা হয়।
জানা যায়,  অভিযুুক্ত শিশির খাঁন সিনিয়র সাংবাদিকদের সাথে অসাধ আচরন, হুমকি-ধামকি, অশ্লীল ভাষা ব্যবহার করে। এ ছাড়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অশালীন আচরন ও তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান লাবলু বলেন,  এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্ক মুক্ত হল। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান প্রদানসহ সব ধরণের সহযোগীতা না করার আহবান জানান।
দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দেয়ার জন্য সবাইকে আহবান জানাই।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, শিশির খান আমার হোয়াটসটসঅ্যাপে কিছুদিন যাবত সময়-অসময় অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন।
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি মো: সাব্বির হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক দিনকালে প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বয়কটের রেজুলেশন কপি প্রদান করেন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]