শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জবি ছাত্রদলের খাবার বিতরণ

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রবিবার (১ জুন) বিকেল ৫ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এসময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার সুমন সরদার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শ ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাঁর দেশগঠনের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, মোবারক হোসেন, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল সদস্য নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, মেহেদী হাসান ইমন, মেহেদী হাসান সাগর, সজীব হাসান, মিঠু আলী, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম, আব্দুর রহমান নয়ন, মো. মনিরুজ্জামান, তানভীর ইভান, আতাউল্লাহ আহাদ, আব্দুর রহমান, মাহমুদুল হাসান নাইম, ছাত্রদল নেতা সৌরভ, টিংকু, মামুনুর রশীদ, শাহারুল ইসলাম প্রমুখ।
খাবার বিতরণ শেষে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]