সদরপুরে অবৈধ মাছ ধরায় ১৫ জেলের কারাদন্ড ও ৫০০০০( পঞ্চাশ হাজার)মিটার জাল জব্দ

Share the post
 ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৫ জন জেলেকে ১৫ দিন করে  কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার  (১৫ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ও উপজেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৫ জন জেলেকে  ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]