নোয়াখালীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি নিজাম, সম্পাদক জসিম

Share the post
মোঃ আরিফ হোসেন,জেলা নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি : নোয়াখালীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এস এম নিজাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন জসিম।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর নবাব কনভেনশন হলে জেলা কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
৩১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এডভোকেট মো. সোহাগ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম আজাদ ও মো. মহসিন মানিক।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন এডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, এডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, এডভোকেট তাজ হোসেন সোহেল ও মাহাবুবের রহমান সোহেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন যোবায়ের হোসেন ফয়সাল এবং সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— কোষাধ্যক্ষ হাসানের জামান, প্রচার সম্পাদক আজিম চৌধুরী, দপ্তর সম্পাদক মো. সজল জাহান, আইন বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া টিপু, আন্তর্জাতিক সম্পাদক আলি আহাদ তানিব, মানবাধিকার সম্পাদক নাজমা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ধর্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল মতিন নবগঠিত কমিটির মেয়াদকাল এক বছর ঘোষণা করেন। তিনি কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ফোরামের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]