সড়কের বড় গর্ত নিজ উদ্যোগে মেরামত করলেন এনসিপি নেতা

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর- সিঙ্গারবিল সড়কের বক্তারমুড়া-দুলালপুর সংযোগস্থলে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া প্রায় তিন ফুট গভীর গর্ত ও রাস্তার একাংশ ভেঙে খাদের মতো হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। কয়েকদিন আগে একটি ট্রাক সেই গর্তে আটকে যায়, ফলে রাস্তাটি পুরোপুরি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সিএনজি, রিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বারবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায়, অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী নিজ উদ্যোগে এ রাস্তাটি আংশিক মেরামতের কাজ শুরু করেন।
শুক্রবার (১৯ জুলাই) তিনি নিজ খরচে রাবিশ, আধলা ইট ও মাটি দিয়ে বিপজ্জনক গর্তগুলো ভরাট করেন। এতে করে যানবাহন চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে। প্রকৌশলী আমিনুল হক চৌধুরী জানান, রাস্তার এই অংশ পুরোপুরি মেরামত করতে আরও ইট ও বালুর প্রয়োজন হবে, যা তিনি অচিরেই সম্পন্ন করবেন।
তিনি বলেন, “মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে—রাস্তা সংস্কার কেবল সরকারের দায়িত্ব। অথচ এ রাস্তা আমরা প্রতিদিন ব্যবহার করি, তাই নিজের আশপাশের সমস্যা সমাধানে আমরা সবাই দায়িত্ববান হতে পারি। সমাজের জন্য বিনা প্রতিদানে কাজ করাই প্রকৃত সেবা।”
প্রকৌশলী আমিনুল হকের এ উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, “যেখানে সরকার নিরব, সেখানে একজন সচেতন নাগরিক এই কাজটি করে দেখিয়েছেন।”
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছতরপুর-সিঙ্গারবিল সড়কের বক্তারমুড়া-দুলালপুর সংযোগস্থলটি যেন দ্রুত সংস্কার ও পাকা করা হয়, যাতে দীর্ঘমেয়াদি সমাধান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]