জবিতে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি: শিশু সুরক্ষা সচেতনতা সপ্তাহ উপলক্ষে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পথশিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, বাংলাদেশে পথশিশুদের সংখ্যা অত্যন্ত বিশাল। এদের অধিকারের সুরক্ষা, প্রতিভা ও দক্ষতা বিকাশে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেন এ দেশে প্রতিটি শিশু সমানভাবে বেড়ে উঠার সুযোগ পায়। সামাজিক ও পারিবারিক কাঠামোর নানা সংকট থেকে উদ্ভূত সহিংসতা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অগ্রণী ভূমিকা রাখা প্রয়োজন।
সেমিনারে কী-নোট বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. হাসান রেজা এবং যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ও মেন্টাল হেলথ ক্লিনিসিয়ান ড. শরীফ হায়দার। তাঁরা সহিংসতার শিকার পথশিশুদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও এর উত্তরণে করণীয় বিষয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেমিনার উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মহসিন রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রাজিনা সুলতানা, ড. বুশরা জামান সহ বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী। সেমিনারে বিভাগের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পথশিশুদের পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা ও সহিংসতা প্রতিরোধে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]