শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ৬ বছরের শিশুর

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর প্রতিনিধি): গাজীপুর জেলার শ্রীপুরের বরমিতে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বেলা ১২ টার দিকে শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের বরকুল মান্দাইভিটা শামা মেডিকেল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোরশাদ (৬) উপজেলার বরমি ইউনিয়নের বরকুল এলাকার আমির হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় আল মদিনা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র ছিলো। স্বজনদের বরাত দিয়ে স্থানীয় আশরাফ মোল্লা জানান, রাস্তার পাশে বাড়ি হওয়ায় নিহত মোরশাদ মায়ের হাত ধরে তার মায়ের সাথে দাড়িয়ে ছিলো। হঠাৎ মায়ের হাত ছেড়ে শিশুটি রাস্তায় উঠে গেলে দ্রুত গতির অটোরিকশাটি শিশু মোরশাদ কে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়। এসময় নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]