শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এবিএম মামুনুর রশীদ পলাশ

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি শেরপুর জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।দায়িত্ব গ্রহণের পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, শেরপুর জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকে আরও শক্তিশালী করতে জেলা পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা হবে। উন্নয়নমূলক সব কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকা থেকে সরাসরি শেরপুরে এসে জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শেরপুরে পৌঁছালে সর্বস্তরের মানুষ তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন প্রিয় নেতাকে কাছে পেয়ে শেরপুরবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
 স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে শেরপুর জেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (ভিপি), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, শহর বিএনপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানানস্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুধীজনরা বলেন, একজন সৎ, আদর্শবান ও অভিজ্ঞ ব্যক্তিকে শেরপুর জেলা পরিষদের দায়িত্বে পেয়ে তারা গর্বিত। তার নেতৃত্বে শেরপুর জেলার উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]