নাটোরে ৪০০ ইয়াবাসহ দুই যুবক আটক, মহাসড়কে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Share the post
আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি:নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় বনপাড়া–নাটোর মহাসড়কে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বিকেলে মহাসড়কের রিভু পেট্রোল পাম্পের সামনে যানবাহন তল্লাশির সময় তাদের আটক করা হয় আটককৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম ও আকাশ পরামানিক। অভিযানের সময় তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনপাড়া–নাটোর মহাসড়কে সন্দেহজনক একটি পিকআপ ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটক দুই যুবকের কাছে থাকা ব্যাগ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।এ বিষয়ে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুই যুবকের কাছে থাকা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]