শেরপুরে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি : ক্রীড়াই হবে পেশা পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শেরপুরে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
শনিবার ২ মে বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।একই সময়ে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন জেলার মতো শেরপুরের এই আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবি এম মামুনুর রশীদ পলাশ, পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম.শেরপুর১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফা সিদ্দিকা,  শেরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা ও টুর্নামেন্ট সদস্য সচিব ধীরেন্দ্র সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, খেলোয়াড় ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ফুটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা দুই বিভাগেই শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা দল অংশ নেয়। উভয় ম্যাচেই ঝিনাইগাতী উপজেলা দল ১-০ গোলে শ্রীবরদীকে পরাজিত করে জয় তুলে নেয়।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে আগামী ১০ মে পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। ফুটবল, ক্রিকেট সাঁতার, অ্যাথলেটিক্স কাবাডি ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট এই আটটি ইভেন্টে অংশ নিচ্ছে শেরপুর পৌরসভাসহ জেলার পাঁচটি উপজেলার মোট ছয়টি দল। প্রতিটি ইভেন্টে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
আয়োজকরা আশা করছেন এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]