শিশু নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিদিনঃ চট্টগ্রামের হাটহাজারীতে শিশু নির্যাতনকারী সেই মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়াকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশু নির্যাতনকারী শিক্ষক ইয়াহিয়াকে রাঙ্গুনিয়া থানার সরফভাটা থেকে গ্রেপ্তার করে হাটহাজারীতে নেওয়া হয়েছে। শিশু নির্যাতনের ঘটনায় তার অভিভাবক মামলা করতে রাজি হয়নি। পরে পুলিশ বাদি হয়ে শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) মা-বাবার সঙ্গে বাড়ি যেতে চাওয়ায় হাটহাজারী উপজেলার মারকাযুল কুরআন ইসলামিক একাডেমিক মাদ্রাসায় শিশু ইয়াছিনকে (৮) বর্বর অমানবিক নির্যাতন চালায় মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ইয়াহিয়া। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

এই বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘মারকাযুল কুরআন একাডেমির হেফজ বিভাগের ছাত্র ইয়াছিন ফরহাদকে নির্যাতনের বিষয়টি জানতে পেরে মাদ্রাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করি। এ ঘটনায় শিশুটির অভিভাবকদের বুধবার (১০ মার্চ) দুপুর পর্যন্ত মামলা দায়েরের জন্য অনুরোধ করা হয়। তারা মামলা করতে রাজি হননি। এমন বর্বর নির্যাতনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। ফলে নির্যাতনকারী মাদ্রাসাশিক্ষক হাফেজ ইয়াহিয়ার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে। এর আগে তাকে মাদ্রাসার শিক্ষক পদ থেকেও বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]