শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের আওতায় মাদকবিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড

Share the post
মোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মাদকবিরোধী অভিযানে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযুক্তরা হলেন:
১। এসএম সেফাত আলী (৪৫), (পিতা: মোঃ সোলেমান মোল্লা), গ্রাম: পোতাজিয়া, শাহজাদপুর।
২। আঃ মমিন (৩৫), (পিতা: বাহের প্রামানিক,) গ্রাম: রূপপুর, শাহজাদপুর।
৩। মোঃ হাসান আলী (২২), (পিতা: মোঃ আব্দুল মতিন), গ্রাম: পোতাজিয়া, শাহজাদপুর।
এ সময় তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(৫) ধারা এর আওতায় দন্ড প্রদান করা হয়- এসএম সেফাত আলীকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আঃ মমিনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ হাসান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শাহজাদপুরকে মাদকমুক্ত রাখতে আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]