ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে জরিমানা, ১ জনের কারাদণ্ড

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।
 অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রায়হান তালুকদার, ডাঃ রাহাত হোসেন, সেনিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি এন্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিষ্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়।
শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও জেলরোডে আল-খলিল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধ ভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে একজন চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]