শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০২০ প্রদান

Share the post

চট্টগ্রাম সংবাদ: আজকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাউথইস্ট ব্যাংক লিঃ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০২০ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক লিঃ।Image may contain: 1 person, standing

অনুষ্ঠানে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানগণ যারা পিইসিই, জেএসসি ও এসএসসি ইত্যাদি ক্ষেত্রে মেধার পরিচয় দিয়েছেন, এমন ১৯৬ জন শিক্ষার্থীকে সর্বমোট ১২,৯৪,০০০/- টাকার বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সাউথইস্ট ব্যাংক লিঃ এর পক্ষ থেকে সিএমপি বৃত্তি তহবিলে ১০,০০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়।Image may contain: one or more people, people standing and indoor

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যমল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর।Image may contain: one or more people and indoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]