শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

Share the post
মোঃ আমির হোসেন ,জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর:শরীয়তপুর জেলার জাজিরা বিলাসপুর ইউনিয়নের  মোল্লা বাড়ির ঘাটায় ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে,
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বিলাসপুরের মোল্লাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়  সূত্রে জানা যায় নিহত যুবক বিলাসপুর ইউনিয়নের রাজ্জাক মাদবরের ছেলে জিসান মাদবর। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আমজেদ সিকদারের ছেলে গুরুতর আহত হয়েছেন।
 পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আমজাদ সিকদারের ছেলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
 প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়, পরে সড়কের পাশের গাছে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এমন দুঃখজনক ঘটনা আমাদের সবাইকে সতর্ক করছে যে, মোটরসাইকেল চালানোর সময় অতিরিক্ত গতি ও অসতর্কতা থেকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]