নরসিংদীর চরাঞ্চলে এবার দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূর মৃত্যু

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালিতে গত ২৪ ঘন্টায় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার পর একই ইউনিয়নে আজ দুপুরে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহত ফেরদৌসী বেগম (৩৫) বীরগাঁও গ্রামের রয়েস আলীর স্ত্রী।স্থানীয় ইউপি সদস্য ছামাল জানান, ঘটনা যখন ঘটে তখন সবাই জুম্মার নামাজে ব্যস্ত। কি কারণে এই হত্যাকান্ড তা বলা যাচ্ছে না। তবে গতকালের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, নিহতের স্বামী একজন নিরীহ। পেশায় সে একজন মাঝি। সে কোনো দলের সাথে সম্পৃক্ত নেই।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে আসি। গুলিবিদ্ধ হয়ে ভিকটিম মারা গেছে। কি কারণে এই হত্যাকান্ড এখনও বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানতে পারলাম নিহতের স্বামী কোনো দল বা পক্ষের লোক সমর্থক নয়। তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের হয়ে আসবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
উল্লেখ, গত বৃহস্পতিবার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির সাংবাদিককেও তারা পিটিয়ে গুরুত্বর আহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]