শরীয়তপুরের জাজিরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Share the post
মোঃ আমির হোসেন,জেলা প্রতিনিধি, শরীয়তপুর :শরীয়তপুর জেলার  জাজিরা উপজেলার জাজিরা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লকাই কাজী কান্দি এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা টিউবওয়েলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।
নিহত যুবক জাজিরা পৌরসভার ৮নং ওয়াডের তালুকদার কান্দির বাসিন্দা খালেক সিকদারের ছেলে রনি শিকদার (৩৬) স্থানীয়রা জানান, ভোরের দিকে লকাই কাজী কান্দি গ্রামের একটি ফাঁকা বাড়ির টিউবওয়েলের পাশে হঠাৎ করে এক যুবকের ম/র/দে/হ পড়ে থাকতে দেখেন তারা। প্রথমে কয়েকজন গ্রামবাসী বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করলে মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়। পরে খবরটি দ্রুত থানায় পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। ম/র/দে/হ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে তা ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]