ভোলায় ১১২ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে

Share the post
মোঃ সামিরুজ্জামান,  প্রতিনিধি, চ্যানেল ২১: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় মোট ১১২টি মণ্ডপে প্রতিমা নির্মাণ, রঙ-তুলির কাজ এবং সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছেন উদ্‌যাপন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
আগামী রোববার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। তারপর থেকেই শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে অধিকাংশ প্রতিমার নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। অনেক মণ্ডপে প্রতিমার রঙ-তুলির কাজ শেষ হয়ে গেছে, আর বাকি জায়গায় চলছে শেষ মুহূর্তের আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ। দীর্ঘ এক বছর অপেক্ষার পর আবারও উৎসব ঘিরে ভোলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উদ্দীপনা।
ভোলা জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব বেনু পাল জানান, “এ বছর জেলার ১১২টি মণ্ডপে সার্বজনীনভাবে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের অপেক্ষায়।”
এদিকে পূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার বলেন, “প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।” জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, “শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনের আয়োজনে থাকবে নানা ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবমুখর আয়োজন। পূণ্যার্থীদের প্রত্যাশা, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]