শরণখোলায় চেয়ারম্যান কামাল উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

মোঃ নাজমুল ইসলাম সবুজ,শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত কামাল উদ্দিন আকনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মরহুম কামাল উদ্দিন আকনের পুত্র ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। স্মরণসভায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, শরণখোলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, সাবেক সাধাণ সম্পাদক এম সাইফুল ইসলাম আওয়ামী লীগ নেতা আব্দুল হক হায়দার, মেজবা উদ্দিন খোকন, ওয়াদুদ আকন, এম জামিল হোসাইন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, জাকির হোসেন খান মহিউদ্দিন, জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস, আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন প্রমুখ। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা মরহুম কামাল আকনের কবর জেয়ারত দোয়া মোনাজাত ও পুষ্পমাল্য অর্পণ করেন। প্রধান অতিথি এমপি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, স্বাধীনতাবিরোধীরা আবার নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। জাতিরজনকের ভাষ্কর্য নিয়ে কাল্পনিক ধর্মীয় ইস্যুর মাধ্যমে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে তারা ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। তাদের এই চক্রান্ত থেকে দেশ-জাতিকে বাঁচাতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]