লোকালয়ে হাতির পাল আতঙ্কে এলাকাবাসী
খোরশেদ আলম, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামের নতুন পাড়া এলাকায় সম্প্রতি পাহাড়ি অঞ্চল থেকে আসা হাতির পাল লোকালয়ে ঢুকে পড়েছে । হাতির আক্রমণ ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে আতঙ্কগ্রস্থ গ্রামবাসী।
হাতির পালটি লোকালয়ে ঢুকে বাড়িঘর ও ফসল সহ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এলাকাবাসীকে ৷ এতে করে কৃষকরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন।
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে হাতির পাল গ্রামে ঢুকতেছে। গতকাল রাতে হাতির পালটি চাকফিরানীর নতুন পাড়ার বিভিন্ন বাড়িতে তাণ্ডব চালায়৷ এসময় তাদের বাড়িতে রক্ষিত গোলার ধান সাবাড় করে ফেলে। এরপর সরকার থেকে অনুমোদিত হওয়া আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি বসত বাড়িতে তাণ্ডব চালিয়ে পাহাড়ে চলে যায়। এ বিষয়ে গ্রামবাসী সকালে বনবিভাগকে লিখিতভাবে অভিযোগ করলেন ।’
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘পাহাড়ে খাবার সংকট থাকায় খাবারের জন্য লোকালয়ে প্রবেশ করছে হাতির পাল। এ সময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড়সহ ঘরবাড়ি ভাঙচুর করে। হাতির তাণ্ডব থেকে রক্ষায় হৈ-হুল্লোড়, চিৎকার ও টর্চ লাইটের আলো জ্বেলে তাড়া করছে গ্রামবাসী।’
এ বিষয়ে জানতে চাইলে চুনতি বিট কর্মকর্তা ফরিদ উদ্দিন তালুকদার জনান, ‘বর্ষা মৌসুমে পাহাড়ে খাদ্যের অভাব দেখা দেয়। হাতির পাল মূলত কাঁঠালের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে। পাঁকা কাঁঠাল হাতির প্রিয় খাদ্য। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তদন্তে সাপেক্ষে ক্ষতিপূরণ দেওয়ার দেওয়া হবে বলে জানান তিনি।

