লালমনিরহাটে ৭০০ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট :  লালমনিরহাটে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মাঠে ৭০০ জন কর্মহীন ও দরিদ্র শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহারে প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর , অতিরিক্ত জেলা প্রশাসক টিএম রাহসিন কবীর, মোঃ রফিকুল হক প্রধান এডিসি জেনারেল, টি এম এ মমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট জি আর সওয়ার, অ্যাড সফুরা বেগম রুমি সদস্য কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট পৌরসভার মেয়োর রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, অ্যাড বাদল আশরাফ সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, সাংবাদিক শফিকুল ইসলাম কানুসহ শ্রমিক নেতারা প্রমুখ।

করোনা-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে লালমনিরহাট সদর উপজেলার বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিক ও সাধারণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার চলমান থাকবে এবং লালমনিরহাট জেলার কর্মহীন সাধারণ মানুষ ও শ্রমিক কেউ না খেয়ে থাকবে না এই বলে তাদেরকে আশ্বস্ত করেন ও মাননীয় প্রধান মন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]