লক্ষ্মীপুর-২ উপনির্বাচনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড়

Share the post

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে ১১ এপ্রিলের উপনির্বাচনকে ঘিরে জনসংযোগসহ নানা তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। অন্য দলগুলোও নিচ্ছে প্রস্তুতি। মানব পাচারের দায়ে কুয়েতে দণ্ডিত এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের পদ বাতিলের পর শুন্য হয় আসনটি।

অর্থ ও মানবপাচার এবং ঘুষ লেনদেনের অভিযোগে ২৩ জানুয়ারি কুয়েতের আদালতে চার বছরের কারাদণ্ড দেয়া হয় লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলকে। এক মাস পর পাপুলের সংসদীয় পদ বাতিল করে গেজেট প্রকাশ হয়। ৩ মার্চ এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত হয়ে ওঠেন জন সংযোগসহ নানা কর্মকাণ্ডে। এলাকায় করছে সভা-সমাবেশ, উঠান বৈঠক, পোষ্টার ফেস্ট্টুনসহ প্রচার-প্রচারনা। ১০ মার্চ বিতরণ হবে আওয়ামী লীগের মনোনয়নপত্র। দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী নুর উদ্দিন চৌধুরী নয়নের।

এদিকে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেও নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার আশা বিএনপির মনোনয় প্রত্যাশীদের।পাপুলের উদাহরণ কলঙ্কজনক উল্লেখ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সৎ ও যোগ্য প্রার্থী দেয়ার আহবান স্থানীয় জনপ্রতিনিধিদের।এ আসনে ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]