লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের শিশুর মর্মান্তিক  মৃত্যু 

Share the post

আব্দুল্লাহ আল মামুন (লক্ষীপুর) রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার  রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরোমাসের জান্নাতুল মিম  নামে এক  শিশুর  মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালক বাবা ও মা  গুরুতর আহতহয়েছেন।

‎সোমবার ০৬/১০/২০২৫  সন্ধ্যা ৭টায় রায়পুর বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশু  জান্নাতুল মিম  এর বাবা শিপন হোসেন ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সোমবার সন্ধ্যার আগে রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নিজ বাসা থেকে শিপনহোসেন স্ত্রী এবং শিশুকে নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুর বাসাবাড়ী-হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে পৌঁছালে স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেমারা যায় শিশুটি। এসময় শিশুর বাবা ও মা আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের চাকায়  ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জান্নাতুল মিম নামে এক মেয়ে শিশু  মারা গিয়েছে । পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতেময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]