মনোহরদীতে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল ১ সন্তানের জননী।

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের নামাপাড়া গ্রামের টিকটকার এক গৃহবধূ কন্যা সন্তান রেখে টিকটকার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আমির হোসেনের স্ত্রী বৈশাখী সম্প্রতি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ডের চক তাতারদী এলাকার মুকতার হোসেনের ছেলে সারোয়ার হোসেন মিশুর সঙ্গে। অভিযুক্ত মিশু একজন মাদকাসক্ত যুবক বলেও অভিযোগ রয়েছে।
প্রবাসী আমির হোসেন জানান, তিনি দীর্ঘ ১১ বছর ধরে সৌদি আরবে কর্মরত। প্রবাসে থাকার সময় স্ত্রী বৈশাখী স্থানীয় যুবক মিশুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রীকে তিনি প্রবাস থেকে অর্থ পাঠিয়ে বিভিন্ন মূল্যবান উপহার কিনে দিয়েছেন, যার মধ্যে রয়েছে ৩টি আইফোন, একটি স্যামসাং S20, একটি DSLR ক্যামেরা, একটি ল্যাপটপ এবং একটি R15 বাইক। পরবর্তীতে সেই বাইকটি বৈশাখী তার প্রেমিককে উপহার দেন, যা পরে বিক্রি করে দেওয়া হয়।
তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার কথা বলে বৈশাখী একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু চিকিৎসা না করিয়ে সেই অর্থও প্রেমিকের পেছনে ব্যয় করেছেন। কিছুদিন আগেও একই অজুহাতে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা আত্মসাৎ করেন।
চলতি বছরের জুন মাসে বৈশাখী ৬ মাসের ভিসায় সৌদিতে স্বামীর কাছে যান এবং দুই মাস থাকার পর দেশে ফেরার সময় সঙ্গে করে নগদ টাকা, সোনার গয়না ও রিয়াল নিয়ে যান। দেশে ফেরার পর ২৪ সেপ্টেম্বর, কন্যা সন্তান ও পরিবারকে ফেলে প্রেমিক মিশুর হাত ধরে পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। বিশেষ করে প্রবাসী জীবনের ত্যাগ ও বিশ্বাসভঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]