লকডাউনের প্রতিবাদে চট্টগ্রামে ব্যবসায়ীদের বিক্ষোভ
লকডাউনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।করোনার প্রকোপ বাড়ায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়, রিয়াজউদ্দিন বাজার তামাকমুন্ডি লেইনের সামনে এবং লোহাগাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এসময় ব্যবসায়ীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিতেও দেখা গেছে।ব্যবসায়ীরা বলেন, সারাদেশে সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। বইমেলা, বেসরকারি অফিস- সব চললে দোকানপাট কেন বন্ধ থাকবে। আমাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে আমাদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হোক। দোকানপাট বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে আমাদের।

