‘রেড জোনে’ আসছে ছুটির প্রজ্ঞাপন, ১৬ জুন থেকে নতুন নির্দেশনা

Share the post

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে টানা ৭৭ দিনের ছুটি শেষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা এবং গণপরিবহন চলাচলের সময় শেষে নতুন নির্দেশনা দিচ্ছে সরকার।

গত ৩০ মে পর্যন্ত দীর্ঘ ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল ও গণপরিবহন চালুর নির্দেশনা দেয় সরকার। এখন ১৬ জুন থেকে নতুন নির্দেশনা মানতে হবে।

রোববার (১৪ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশে যে অবস্থায় ছিল, ঠিক একই অবস্থা চলমান থাকবে।

ফরহাদ হোসেন বলেন, এখন আমরা করোনা ভাইরাসের সংক্রমণের ভিত্তিতে জোনিং করেছি। অধিক সংক্রমিত এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে এসব স্থানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজকেই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রেড জোনে সাধারণ ছুটি থাকবে। যাতে মানুষ বাইরে না যায়, ভেতরে না আসে। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ব্যাপারে নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির প্রস্তাবনা করেছি, আশা করি আজকের মধ্যে দিতে পারবো। আর বেসরকারি অফিসের ছুটির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা স্পেসিফিক এরিয়া লকডাউন করবো। ১৪-২১ দিন লকডাউন থাকবে। সেখানে খাবার পৌঁছানো, অন্য রোগী থাকলে তার সেবা প্রাপ্তির জন্য কমিটি এবং হেল্প লাইন থাকবে। এছাড়াও করোনার বার্তা পেতে মোবাইল ট্রেসিং ও মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে।

লকডাউন এলাকায় সংক্রমক ব্যাধি আইন প্রয়োগ করা হবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এ সংক্রান্ত রেজুলেশন পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]