রিয়াজ আহমেদ সামির দাফন সম্পন্ন

Share the post

নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): সড়ক দুর্ঘটনায় গতকাল নিহত হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২৫তম ব্যাচের ছাত্র রিয়াজ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ১০টায় ও দুপুর ২টায় দু’দফা জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে চকবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে ট্রাকের নিচে পিষ্ট হয়ে রিয়াজ আহমেদ সামি নামে এক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় চকরিয়ার আজিজনগর উলুমুদিনিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হয় সামি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফ থেকে বাড়ি ফেরার পথে আজিজনগর উলুমুদিনিয়া মাদ্রাসা এলাকায় হঠাৎ মোটরবাইকের টায়ার ফেটে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]