রায়পুরে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Share the post

আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুরে সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার নামক এলাকায় ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকাসহ মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই টহল পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মো: মোমিন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের ৪টি টিম অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী মো: মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,মো: নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০১নং ওয়ার্ড, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন।মো: নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, সাং চরইন্দুরিয়া (মাঝি বাড়ী), ০২নং ওয়ার্ড, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন। রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, সাং চরবংশী (ইসমাইল বেপারী বাড়ী, মেঘনা বাজার)। মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, সাং উত্তর চরপাতা (পাঠান বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৬নং চরপাতা ইউনিয়ন। মো: রাকিব (২০), পিতা সেলিম গাইন, সাং চরজালিয়া (গাইন বাড়ী), ০১নং ওয়ার্ড। জিদান (১৫), পিতা জাহাঙ্গীর, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০২নং ওয়ার্ড। সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে  এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রাখতজোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]