অনিয়মের অভিযোগে দুর্গাপুর সরকারি হাসপাতালে দুদকের অভিযান

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সারোয়ার হোসেন, উপ-সহকারী পরিচালক সাহাদাত হোসেন, মো. রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান পরিচালিত হয়। বৃহ:স্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন তারা।

দুদকের অভিযানে, হাসাপাতালের খাবার, ঔষধ ও রোগীদের টিকিট কাটা ও ভুয়া বিল ভাউচারের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। ওইদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসপাতলে অভিযান পরিচালনা করে দুদকের টিম। এসময় হাসপাতালে দায়িত্বরত স্টাফরাও যথা সময়ে উপস্থিত হয়নি বলেও প্রমাণ পাওয়া যায়। এছাড়া হাসপাতলে খাবারের অনিয়ম, খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালের পরিবেশ দুর্গন্ধযুক্ত, ওষুধ পত্র সরবরাহতেও রয়েছে অনিয়মের প্রমান।

এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের উপ-পরিচালক সারোয়ার হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসপাতালে অবস্থান করে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে তাদের বিস্তরিত অবহিত করি। এ বিষয়ে প্রতিবেদন তৈরী করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]