রায়পুরে ডাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট ও বিডি ক্লিন

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এই মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে একযোগে অংশ নেয় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার ( ৩ জুলাই ) সকালে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাওছার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এবং প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিউল আলম টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদী-খাল সচল ও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ময়লা-আবর্জনা ফেলে জলাশয় দূষিত করার মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
অভিযানে বিডি ক্লিনের সদস্য, তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসংখ্য স্থানীয় বাসিন্দা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন। তারা খালের একাংশে জমে থাকা প্লাস্টিক ও ক্ষতিকর বর্জ্য অপসারণ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করেন। তরুণদের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]