নাটোরে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার সেলস অফিসার

Share the post
মো: আরিফুল ইসলাম,নাটোর : নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক সেলস অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দুপুরে পেস রিলিজ মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান।গ্রেফতার স্বাধীন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে  পুলিশ জানায়, গত বুধবার (১ জুলাই) বিভিন্ন বিকাশ এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীনকে নগদ দুই লাখ টাকা এবং বিকাশ অ্যাকাউন্টে এক লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয় যে সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারানোর পর আত্মসাতের বিষয়টি গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।
এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছেনাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলম বলেন, “প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিতভাবে সাজানো একটি মিথ্যা ছিনতাইয়ের ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত জিজ্ঞাসাবাদে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে এবং ঘটনার অন্য কোনো দিক থাকলে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]