রামগতিতে কোটি টাকার রক্ষা বাঁধে ধস

Share the post

কবির হোসেন রাকিব,রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মেঘনা নদীর খরস্রোত ও অতিভারী বর্ষণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে মাটি ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাঁধের সিসি ব্লকের নিচ থেকে মাটি সরে গিয়ে অনেক জায়গায় ব্লক দেবে গেছে। এতে বাঁধটির স্থায়িত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২০১৭ সালে প্রায় ১০৫ কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়েছে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, রামগতি পৌরসভা, আ.স.ম. আবদুর রব সরকারি কলেজ ও আলেকজান্ডার বাজারকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করার জন্য। নির্মাণের পর থেকেই এটি পর্যটন এলাকা হিসাবে “আলেকজান্ডার মেঘনা বিচ” নামে পরিচিতি পেয়েছে। সরজমিন দেখা গেছে, আসলপাড়া লঞ্চঘাট থেকে পাটোয়ারী মোড় পর্যন্ত অন্তত ২০/৩০টি স্থানে মাটি সরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দুই থেকে তিনশ’ ফুট নিচ পর্যন্ত মাটি ধসে শতাধিক সিসি ব্লক দেবে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, সাম্প্রতিক বৃষ্টিতে বাঁধের অবস্থা আরও খারাপ হয়েছে। এ বিষয়ে আমি পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। রামগতি পৌরসভার সাবেক উপজেলার চেয়ারমসান শরাফ উদ্দিন সোহেল বলেন, বাঁধটি উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করছে। এ বাঁধ রক্ষা না হলে রামগতি উপকূলীয় অঞ্চলের হাজার হাজার কোটি টাকার সম্পদসহ অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই দ্রুত সংস্কার করা অতীব জরুরি। লক্ষ্মীপুুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদউজ্জামান খান বলেন, অতি বৃষ্টি ও মেঘনার প্রবল স্রোতের কারণে বাঁধের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। অতিদ্রুত জরুরি ভিত্তিতে গর্ত ভরাট ও সংস্কারের কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]