তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ইবি উপাচার্যের বিশেষ সংবর্ধনা

Share the post
ইবি প্রতিনিধি : তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এরাসমাস প্রোগ্রামের কার্যক্রমের অংশ হিসেবে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ঘানা, মলডোভা, জর্জিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আগত শিক্ষাবিদরা অংশ নেন।
অনুষ্ঠানে রেক্টরেট কনফারেন্স হলে প্রধান বক্তা হিসেবে অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ “Gaza Conflict: A Dying Declaration of International Law” শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে অতিথিরা চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেভলুট কারাতাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রেক্টর কারাতাশ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি ও বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় অতিথিদের অংশগ্রহণ সনদ, উপহারসামগ্রী ও সংবর্ধনা প্রদান করা হয়।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে রেক্টর প্রফেসর মেভলুট কারাতাশ বলেন, “ফিলিস্তিন সমস্যা মানবজাতির বিবেককে নাড়া দেয় এবং এর রয়েছে গভীর ঐতিহাসিক, রাজনৈতিক, আইনি ও সামাজিক তাৎপর্য।” তিনি আরও বলেন, “২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়ে। এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং গণহত্যার রূপ ধারণ করেছে।”
প্রধান বক্তা হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। এতে অসংখ্য নিরীহ মানুষ হতাহত হচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।”
এছাড়াও তিনি সমগ্র বিশ্বকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]