রামগতিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে তানিয়া রব

Share the post
 কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, ফার্মেসি, ফার্নিচারসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল হারুন মিয়ার বাজার পরিদর্শন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, আগুন লাগার কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন।
এসময় তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের সুইসগেট এলাকার আলী আহাম্মদ মিয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুনে মুদি, ফার্মেসি ও ফার্নিচারের দোকানসহ মোট ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. বেলাল, রিপন, বাবুল ও আকরাম বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। জীবিকা বন্ধ হয়ে গেছে। এই দুঃসময়ে তানিয়া রব আমাদের পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]