জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর ইয়ার রহমান নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Share the post

সাদ্দাম হোসেন রোমান বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর ইয়ার রহমান (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মরদেহ তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

নিহত ইয়ার রহমান পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে ইয়ার রহমান বাড়ির কাছে একটি মুদি দোকানে টেলিভিশন দেখার কথা বলে বাইরে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত ব্যাপক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে মালিরচর মৌলভিপাড়া গ্রামের একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বকশীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি হলেন র‌নি, সম্পাদক খোকন

Share the post

Share the post সাদ্দাম হোসেন রোমান জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বেসরকারি ডায়াগন‌স্টিক ও ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি এই কমিটিতে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃ‌তি ডায়াগন‌ষ্টি এন্ড ক্লি‌নি‌কের মা‌লিক আবু হায়াত মোস্তাইন বিল্লাহ র‌নি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্ডাণ ডায়াগন‌ষ্টিক সেন্টারের মা‌লিক জুল‌ফিকার আলী […]