রাবি ভর্তি পরীক্ষায় কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা উদ্যোগ

Share the post
সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পঞ্চমবারের মতো কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটির ৬০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়কে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতার পাশাপাশি, কোয়ান্টাম ফাউন্ডেশন ভর্তি পরীক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসা সেবা, ফাস্ট এইড মেডিসিন, অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার এবং অ্যাম্বুলেন্স সেবা প্রস্তুত রেখেছে।
রাজশাহী সেন্টারের কো-অর্গানাইজার মাহমুদুল হাসান তুষার জানান, “আমরা এই কার্যক্রমের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গঠনের বার্তা দিতে চাই।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “কোয়ান্টাম ফাউন্ডেশনের ওপর আস্থা রাখার জন্য আমরা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।” এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে কোয়ান্টাম ফাউন্ডেশন সবসময় অগ্রণী ভূমিকা রাখতে চায়।
উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশন ১৯৯৩ সাল থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং শিক্ষার্থীদের মোটিভেশন, গর্ভবতী নারীদের সেবা, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবামূলক কাজে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]