বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

Share the post
মনিরুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি চলমান বৈষম্য নিরসন ও ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রোজ শনিবার বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুল ফটক এর সামনে শিক্ষার্থীরা ব্যানার হাতে জড়ো হন। তারা ‘বৈষম্যের অবসান চাই’, ‘ইঞ্জিনিয়ারদের অধিকার ফিরিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা চার বছর ধরে কঠোর পরিশ্রম করে একটি পেশাদার ডিগ্রি অর্জন করেন। অথচ কর্মক্ষেত্রে তাদের অবমূল্যায়ন ও পদমর্যাদায় বৈষম্যের শিকার হতে হয়। এটা শুধু অযৌক্তি নয়, এটি আমাদের পেশাগত সম্মানহানিকর।”
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। কোটার মাধ্যমে কোন পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবেনা।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী বা সমমানন পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারিদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
৩. ইঞ্জিনিয়ারিং এবিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীরা সরকারের  প্রতি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধন শেষে বলা হয় এরকম কর্মসূচি তারা চলমান রাখবে যদি তাদের দফা গুলো পুরন করা না হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের একজন শিক্ষক জানান, ‘ আমাদের এই দাবি যৌক্তিক । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত শিক্ষার্থীরা যে ৬ দফা দিয়েছে তার মধ্যে ৩ টি দফা আমাদের প্রতি বৈষম্য করা হয়। তারা তাদের যৌক্তিক দাবি করুক কিন্তু আমরা তাদের সাপোর্ট দিব। কিন্তু তারা সরকারি চাকরির ক্ষেত্রে আবার কোটা পদ্ধতি চাচ্ছে। তারা বিএসসি না করেও তাদের নামের পূর্বে ইঞ্জিনিয়ার পদবি  ব্যবহার করে থাকে যা কোন ভাবেই যৌক্তিক নয়।’
প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজেও একই দাবিতে সমাবেশ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]