রাতের ভোটের অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের বিরুদ্ধে

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : রাতের ভোটের সাথে জড়িত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এখনও বহাল তবিয়তে। এদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তারাই নানা চতুরতায় এখনও কর্মরত রয়েছেন। অনেকেই এরই মধ্যে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। অথচ বর্তমান অন্তবর্তীকালিন সরকারের প্রথম এজেন্ডাই ছিল বৈষ্যমবিরোধী আন্দোলনে রাতের ভোটে সাহায্যকারী কর্মকর্তাদের বিচার করা।
অনুসন্ধানে জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে দেশের অন্যান্য নির্বাচনী এলাকার মতো অবিশ্বাস্য ফলাফল ছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা। ২০১৮ সালের নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন করায় আওয়ামী লীগের একজন প্রার্থী রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রায় কোটি টাকা করে উপঢৌকন দিয়েছিলেন বলে জানা যায়। যার ভাগ পেয়েছেন প্রিসাইডিং কর্মকর্তাদের থেকে শুরু ভোটকেন্দ্রের পুলিশ কনস্টেবল পর্যন্ত। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাতের ভোটে যারা কারচুপিতে জড়িত তাদের বিরুদ্ধে সাধারন জনগণের ক্ষোভ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ক্ষোভ এখন প্রকাশ্যে। সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেক তথ্য গোয়েন্দাদের হাতে থাকলেও প্রশাসনিক কর্মকর্তারা এখনো বহাল তাবিয়তে ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের ছক কষছেন। ২০১৮ সালে রাতের ভোট দেয়ার সাথে জড়িত সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। ২০২৪ সালে রাতের ভোট দেয়ার সাথে জড়িত একই প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এখনো বহাল তবিয়াতে।
বিগত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ২০১৮- ২০২৪ সালের অনুষ্ঠিত ভোটের কারিগরদের বিরুদ্ধে সরকারের অবস্থান আরও কঠোর। ভোট কারচুপির দায়ে সারাদেশে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসি ও রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিকে ইতিমধ্যে ওএসডি করার পাশাপাশি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বরখাস্ত করা হবে।
এবিষয়ে সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার হওয়ার কোন সুযোগ উপজেলা পরিষদের কোন সদস্যের নাই। এ ছাড়া প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসার হওয়ার যোগ্যতা ও আমার নাই, তাহলে কিভাবে আমি এ দায়িত্বে ছিলাম। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি এর নিন্দা জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]