বিজয়নগরে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার চোরাচালানি পণ্য আটক।

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনী।
৭ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বুধুন্তী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও সেনাবাহিনীর টহলদল অংশ নেয়।
অভিযানে আটককৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে:
ভারতীয় নিষিদ্ধ ওষুধ: ৩,৩৭,২০০ পিস
ইডিটিএ টিউব: ৭,২০০ পিস
জিরা: ১,৫০০ কেজি
শেরওয়ানী: ৪১ পিস
মোবাইল ফোন: ১১১টি
অরিও বিস্কুট: ১০,৮০০ পিস
ফুচকা: ৫৫০ কেজি
কসমেটিকস সামগ্রী: ৩১১ পিস
শার্ট: ৩৬ পিস
কম্বল: ৮ পিস
ক্যামিক্যাল: ৫৭ লিটার
আটককৃত এসব মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা।
বর্তমানে মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেকোনো ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ২৫ বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবি ও সেনাবাহিনীর এমন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]