রাজাপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share the post

মো: সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও মো. শাওন হাওলাদার (২১) কে গ্রেপ্তার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তারের সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলা সদরের ডাকবাংলা মোড় ও উত্তর উত্তমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নাসিরের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও শাওনের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উপজেলা সদরের ডাকবাংলা মোড় এলাকার মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

শাওন উত্তর উত্তমপুর এলাকার মৃত হুমায়ুন কবির হাওলাদারের ছেলে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে দুই জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা (মামলা নম্বর ১২, ১৩) রুজু করে আসামিদের আদালতে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]