রাজনীতি কখনো অর্থবিত্ত উপার্জনের পথ হতে পারে না : রেজাউল করিম

Share the post

চট্টগ্রাম : রাজনীতি কখনো অর্থবিত্ত উপার্জনের পথ কিংবা পেশা হতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

বুধবার দুপুরে নগরীর কে সি দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে ৪ নং চান্দগাঁও, ৫ নং মোহরা ও ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, রাজনীতি হতে হবে গণকল্যাণমুখী। এ চেতনাকে আমি ধারণ করে চট্টগ্রাম নগরবাসীর কর্তব্যনিষ্ঠ সেবক হতে চাই। চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত পরিকল্পিত আধুনিক নগরীতে পরিণত করার প্রত্যয় নিয়ে আমি নাগরিকদের কাছে ভোট প্রার্থনা করছি।

তিনি বলেন, আমার বিশ্বাস, চট্টগ্রামের নাগরিক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাক্ষা অনুযায়ী চট্টগ্রামকে মেগাসিটিতে পরিণত করতে নৌকা প্রতীকে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন। সর্বোপরি আমি মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে সকলের মতামত নিয়ে চট্টগ্রাম নগরীকে নাগরিক সমাজের বাসযোগ্য করে গড়ে তুলবো।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নানা রকম অপ্রপ্রচার চালাচ্ছে, তারা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের এ অপ্রপ্রচার ও বিভ্রান্তির সমুচিত জবাব ভোটের দিন দিতে হবে। মনে রাখতে হবে তাদের মধ্যে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের অভাব রয়েছে। তাই তারা বিপদগামী, এরা একদিন সাত মার্চের ভাষণ ও জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছিল। উচ্চ আদালতের রায়ে জয় বাংলা আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, চান্দগাঁও থানার আহ্বায়ক নুরুল ইসলাম, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশাদুল আলম বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]