রংপুর বিভাগের শ্রেষ্ঠ এস আই হলেন সৈয়দপুর থানার সাহিদুর রহমান।

Share the post

মোঃ রাজু আহমেদ নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ রংপুর বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার প্রাণ কেন্দ্র সৈয়দপুর থানার এস আই সাহিদুর রহমান। ১৯ আগস্ট বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের কার্যালয়ে এস আই সাহিদুর রহমানকে হাতে সন্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতি বছর রংপুর বিভাগের বিভিন্ন থানা থেকে বিভিন্ন মামলায় ও মাদক বিরোধী অভিযানে যে সব এস আই গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওই সব এস আই থেকে বাছাই করে একজন বিভাগীয় শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করা হয়। এবারেও পূর্বের ন্যায় সৈয়দপুর থানায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এস আই সাহিদুর রহমান কে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করা হয়েছেন । সৈয়দপুরবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইল এস আই সাহিদুর রহমানের প্রতি। তিনি যেন এ সাফল্য ধরে রাখেন এবং এ সন্মানকে কাজে লাগিয়ে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে পারেন। এটাই তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]