যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনা ও পুলিশ সদস্যরা। রোববার গভীর  রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবুর রহিমকে আটক করে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে আনুজয়ারার আটকের পর স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয়রা। মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা নিজের বাড়ীকে মাদকের ডেরা বানিয়ে ফেলেছিল। তার পরিবারের প্রতিটি সদস্য মাদকের সাথে সরাসরি জড়িত। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ মারপিট করে হয়রানি করে আসছিল। যে কারনে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস দেখাতো না। এছাড়া পালিয়ে থাকা তার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]