যুবলীগের চসিক নির্বাচন পরিচালনা কমিটি, বদি আহ্বায়ক রাসেল সদস্য সচিব

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। কমিটিতে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম বদিকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলকে সদস্য সচিব করা হয়েছে। চট্টগ্রামের এ দুই নেতা ছাড়াও কেন্দ্রীয় যুবলীগে স্থান পাওয়া নেতাদের রাখা হয়েছে সদস্য হিসেবে।  বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের বাসভবনে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাশেদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীকে। এছাড়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনজুরুল আলম শাহিনকে উপদেষ্টা করা হয়েছে।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ।

সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল বলেন, স্থগিত হওয়ার আগে গঠিত যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিটি পুর্নগঠনও করা হয়েছে। এবার আমরা বৈঠক করে সদস্য মনোনয়ন দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]