যুগান্তরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

Share the post

সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কর্মরত দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাকিল আহম্মেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের গাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, প্রায় ১বছর আগে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কটিকে চারলেনে উন্নীতকরন কাজ শুরু হয়। স্থানীয় সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ঐ কাজের উদ্ধোধন করেন। পরবর্তী ঐ সড়ক প্রশস্ত করার লক্ষ্যে জমি অধিগ্রহন কাজ শুরু হয়। বর্তমানে জমি অধিগ্রহন কার্যক্রম শুরু হওয়ার খবরে ঐ মহাসড়কের দুইপাশ ঘিরে অবৈধ স্থাপনা নির্মান শুরু করে একটি চক্র। যাতে করে ঐসব স্থাপনা দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করতে পারে।

ভুক্তভোগী সংবাদকর্মী শাকিল আহম্মেদ বলেন, অবৈধ স্থাপনা নির্মানের সংবাদ শুনে আমি চাঁদপুর-শরীয়তপুর মহাসড়কে পেশাগত দায়িত্বপালন করতে গেলে সেখানকার স্থানীয় দালাল আহমদ আলীর নেতৃত্বে স্থানীয় মহিউদ্দিন ও পারভেজ আমার উপর লাঠি ও শাবল দিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আমি কোন প্রকার জখম ছাড়া ফিরে আসতে সক্ষম হই। কিন্তু আমার মোবাইল ক্যামরা ক্ষতিগ্রাস্থ হয়। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে হামলাকারী আহমদ আলীর কোন বক্তব্য পাওয়া যায় নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]