ময়মনসিংহে পানির হাউজ ধসে শ্বশুর-পুত্রবধূ নিহত

Share the post

ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে সদ্য নির্মিত পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশু। শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুর রহমান ও তার ছেলে মামুনের স্ত্রী সাওদা আক্তার। এ ছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের শিশু সন্তার রাব্বী ও রুহান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ।

তিনি বলেন, সপ্তাহ খানেক বাড়ির উঠানের এক পাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উচু নতুন মাটি ভরাট করে ইট ও সিমেন্ট দিয়ে নতুন পানির হাউজ তৈরী করেন। আজ দুপুরে পরিবারের লোকজন হাউজের পাশে কাজ করছিল। পানির হাউজে অতিরিক্ত পানির চাপে এ সময় হঠাৎ করে চারদিক থেকে পানির হাউজ ধসে পড়ে। এতে সাওদা আক্তার নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত শিশু সন্তার রাব্বী ও রুহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]