মোবাইলে ‘ফ্রি ফায়ার গেমস’ খেলাকে কেন্দ্র করে যুবককে খুন

Share the post

গোপালগঞ্জে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে কবির সরদার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (২২ নবেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই টিটো সরদারকেও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। সংকটজনক অবস্থায় তাকে খুলনা ২৫০শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ড-সদস্য আরজ আলী সরদার নতুন জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে ভোজেরগাতী গ্রামের জাহিদ শেখের ছেলে হাসান শেখ এবং লোকমান সরদারের ছেলে টিটো সরদার মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছিল। একপর্যায়ে খেলা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সন্ধ্যা ৭টার দিকে ঘটনার জের ধরে হাসান শেখ, বাপ্পি শেখ ও সাব্বির শেখসহ ৬-৭ জন যুবক টিটো সরদার ও তার চাচাতো ভাই কবির সরদারকে চাকু দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় কবির সরদার মারা যান। পরে সংকটজনক অবস্থায় টিটো সরদারকে খুলনা ২৫০শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম সাংবাদিকদের বলেছেন, এখনও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]