এক উপজেলার ইউপি নির্বাচনে সবাই নির্বাচিত!

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের রাউজানে ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।দাখিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাগজপত্র ঠিক থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ ইউপিতে সব প্রার্থী নির্বাচিত হবেন।

রাউজান উপজেলার আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কেবল নৌকার একজন করে প্রার্থী। একইভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেও মেম্বার পদে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সংরক্ষিত নারী আসনেও একজন করে প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।অরুণ উদয় ত্রিপুরা বলেন, ২৮ নভেম্বর রাউজান উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য ১৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ১৪ জন প্রার্থীই মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন যাচাই বাছাইয়ের কাগজপত্র ঠিক থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।একইভাবে ১৪ ইউনিয়নের ১২৬ ওয়ার্ডেও মেম্বার পদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন। আর সংরক্ষিত নারী মেম্বার পদের ৪২ আসনের বিপরীতে ৪২ জনই মনোনয়ন জমা দিয়েছেন। এসব পদেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।অরুণ উদয় ত্রিপুরা আরও বলেন, ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্রের কাগজপত্র ঠিক থাকলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন- কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বিনাজুরীতে ইউনিয়ন রবীন্দ্র লাল চৌধুরী, হলদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী লালু, নোয়াজিশপুর ইউনিয়নে এম সরোয়ার্দ্দি শিকদার, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবসার, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু।এছাড়াও পাহাড়তলী ইউনিয়নে মোহাম্মদ রোকন উদ্দিন, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, পূর্ব গুজরা ইউনিয়নে এম আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]