মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

Share the post

রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানি রায় নামে এক যাত্রী।  চিকিৎসকের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেন তিনি।হঠাৎ তার প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন ওই নারী। মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি। এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতলে ভর্তি করানোর জন্য বাসা থেকে তাকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে সোনিয়ার। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া - banglanews24.com

তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান নবজাতকের বাবা।

সেসময় মেট্রোরেল প্রত্যক্ষদর্শী অন্য যাত্রী সালমা আঁখি বলেন, মেট্রোরেলে এক নারী চিৎকার করছিলেন। চিৎকার শুনে এগিয়ে এসে দেখি প্রসব বেদনা উঠেছে।

তিনি আরও বলেন, এরপর কর্তৃপক্ষের সহযোগিতার তার সন্তানপ্রসবের ব্যবস্থা করা হয়। স্বাভাবিক সন্তানপ্রসব হওয়ায় কোনো জটিলতা তৈরি হয়নি। মা ও সন্তান উভয়েই সুস্থ আছে।

এর আগে, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রোরেলের যাত্রী চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]